প্রিন্ট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
আরো পড়ুন
জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
ফাইল ছবি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গেছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার কথা রয়েছে তাঁর।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
ওই দিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।
তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তাঁর অভিযোগ, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না এবং বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে পরীমনির জামিন বাতিল এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
বুধবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তাঁর মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদী বলে জানান তিনি।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন ঢাকার বোট ক্লাবে গিয়ে বাদীর সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাঁকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হয়েছেন বলে মামলায় দাবি করেন নাসির উদ্দিন মাহমুদ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন