×

রাজশাহী

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২৬ মণ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানকালে মাছের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে মাছের হেফাজতে থাকা দুই ব্যক্তিকে আটক করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা পিরানহাগুলো ময়মনসিংহ এলাকা থেকে কুতুবের চর মৎস্য আড়তে আনা হয়েছিল। প্রতি কেজি ২০০ টাকা হিসেবে ২৬ মণ বা প্রায় ১ হাজার ৪০ কেজি মাছের মূল্য দাঁড়ায় আনুমানিক ২ লাখ ৮ হাজার টাকা।

পরে জব্দ করা মাছগুলো নষ্ট না করে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এ মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা নিষিদ্ধ রয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ মাছের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

সিংগাইরে ট্রিপল মার্ডার: পাঁচজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

সিংগাইরে ট্রিপল মার্ডার: পাঁচজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা

রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, দু’জনকে জরিমানা

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App