×

ঢাকা

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

ফাইল ছবি

গাজীপুরের চৌরাস্তা এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১৯ বছর বয়সী আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ চারজনকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজনকে পুরুষদের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (এমএইচডিইউ) রাখা হয়েছে। অপরজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধদের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। একই ওয়ার্ডে চিকিৎসাধীন আবদুল্লাহ (১৮) ও আশরাফুলের (২৬) শরীরের যথাক্রমে ২০ ও ১৫ শতাংশ পুড়েছে। এ ছাড়া জরুরি বিভাগে পর্যবেক্ষণে থাকা নাঈমের (২৫) শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ রাখা ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রি-টেস্টিংয়ের জন্য রাখা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, গাজীপুর থেকে দগ্ধ চারজনকে রাতে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি জানান, দগ্ধদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে প্রয়োজনীয় সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার সময় নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার সময় নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

জামিন নিতে সিএমএম আদালতে পরীমনি

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App