×

রাজধানী

তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম

তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে বের করা এ মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান বলেন, “সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে।” এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে । তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। এসময় সংগঠনটির ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App