×

রাজধানী

ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ, ধ্বংস করল বিএফএসএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ, ধ্বংস করল বিএফএসএ

ছবি: সংগৃহীত

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে রাজধানীর মিরপুর-১ এলাকার শাহ আলী কাঁচাবাজার থেকে ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই অভিযানে অসুস্থ খাসির কলিজাও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে শাহ আলী কাঁচাবাজারে সমন্বিত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে দেখা যায়, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রি করা হচ্ছে। ওজন বাড়ানোর উদ্দেশ্যে চিংড়িতে এ ধরনের জেলি পুশ করা হয়েছে বলে জানানো হয়। পরে ৪০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেটিও জব্দ করে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে স্বামীকে হত্যা

অভিযানে আরও দেখা যায়, বাজারের অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্যতালিকা নেই। পাশাপাশি মাছ ও মাংসের দোকানে লাল রঙের আলো ব্যবহার করা হচ্ছিল। পরে তাৎক্ষণিকভাবে ওই আলোগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হয়।

এসব অসঙ্গতি আগামী ৩০ দিনের মধ্যে সংশোধনের জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমন। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রতি মাসে একবার এ ধরনের সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আজ মিরপুরের শাহ আলী কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

পুকুরে মিলল তাজা গ্রেনেড, তারপর যা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App