×

রাজধানী

রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম

রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানা হত্যা মামলায় তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এর মাধ্যমে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

আরো পড়ুন: যৌতুক মামলার পর আত্মহত্যা চেষ্টা মামলায়ও গ্রেপ্তার প্রিন্স মামুন

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, বিশ্বস্ত কর্মচারী হওয়া সত্ত্বেও হৃদয় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এক নিরপরাধ নারীকে গলা কেটে হত্যা করেছেন। এমন অপরাধের জন্য তার সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন তার ভাই মো. আল মজিদ বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ মার্চ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আদালতে অভিযোগপত্র জমা দেয়। 

অভিযোগপত্রে বলা হয়, অনলাইন জুয়ায় বিপুল অর্থ হারিয়ে দেনায় জড়িয়ে পড়েন হৃদয়। সেই দেনা পরিশোধের উদ্দেশ্যে টাকা ও স্বর্ণালংকার লুট করতে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

২০২৩ সালের ১৫ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App