×

রাজধানী

মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:৫৫ পিএম

মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পরিত্যক্ত সন্দেহজনক বস্তা ঘিরে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও তল্লাশি চালাতে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম রওনা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিষয়টি জানাজানি হওয়ার পর দুটি এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

প্রাথমিকভাবে জানা গেছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক বস্তু রাখা হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পরিত্যক্ত একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

পরিস্থিতি যাচাই এবং সন্দেহজনক বস্তু পরীক্ষা করতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে দুই স্টেশন এলাকাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে সন্দেহজনক বস্তুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

 ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মাহদী আমিন প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App