×

রাজধানী

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

রাজধানীতে যত্রতত্র অবৈধ ব্যাটারিচালিত রিকশা বেড়ে যাওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় সড়কে শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে গুলশান ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুড়িল চৌরাস্তা এলাকা থেকে বেশ কিছু অবৈধ অটোরিকশা ডাম্পিং করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে কুড়িল চৌরাস্তা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আরো পড়ুন: আবার কমল স্বর্ণের দাম

গুলশান ট্রাফিক পুলিশ জানায়, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং তৈরি হচ্ছে যানজট। এ পরিস্থিতিতে চালকদের প্রধান সড়কে অটোরিকশা না চালানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক ব্রিফিংয়ের মাধ্যমে ভবিষ্যতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে প্রধান সড়কে প্রবেশ না করতে তাদের সতর্ক করা হয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগ আরো জানিয়েছে, ‘সড়কে যানজট নিরসন এবং নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

টানা পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

পদত্যাগ করলেন আল-আরাফাহ ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

মূল সড়কে অটোরিকশা চলাচলে কঠোর হুঁশিয়ারি

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App