×

রাজধানী

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ছবি: সংগৃহীত

রাজধানীর সাভারে কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদনহীন আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা জেলার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রকল্পটির একটি দুইতলা সাইট অফিস ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

রাজউক সূত্র জানায়, বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত জায়গা বালু দিয়ে ভরাট করে রাজউকের অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের কার্যক্রম পরিচালনার অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে কৃষি ও নিচু জমি ভরাট, বিভ্রান্তিকর সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের কাছে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগে ওয়েস্টার্ন ভ্যালী প্রকল্পের অভ্যন্তরের সাইট অফিসটি উচ্ছেদ করা হয়।

এ সময় একটি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়। প্রকল্পটির পাশেই বিধিবহির্ভূতভাবে স্থাপিত ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’-এর বিলবোর্ডও উচ্ছেদ করা হয়েছে।

রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অমান্য করে পরিচালিত আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পে জমি বা প্লট ক্রয় কিংবা বুকিং না দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রাজউক।

অভিযানে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা, মো. সাইফুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ তামজিদ বিন রাফি, শুভ সরকার, শাহীনুর রহমান, তৌকির আহমেদ, সহকারী অথরাইজড অফিসার, চিফ ইনস্পেক্টর, ইনস্পেক্টর, কানুনগো ও সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পল্লী বিদ্যুতের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App