×

রাজধানী

রাজধানীতে বিপুল ককটেল উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

রাজধানীতে বিপুল ককটেল উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৬টায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার বিকেল আনুমানিক ৬টায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

আরো পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ককটেলগুলো উদ্ধার করে। পরবর্তীতে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-নীতি অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App