×

অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগ ১৮ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, মিরপুর বিভাগ ৯৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন: আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন, ২টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়ের নগদ ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App