×

রাজধানী

ডিএনসিসি প্রশাসক

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সরব একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘বাংলাদেশের একজন মানুষও অটোরিকশার পক্ষে আন্দোলন করবে না। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলছেন, অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত। এটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরই ৭০০ অটোরিকশা রয়েছে।’

আরও পড়ুন: ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

তিনি বলেন, বিভিন্ন স্থানে ফুটপাত ভেঙে গেছে। সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করে তোলা হবে।

ডিএনসিসি প্রশাসক আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার বিষয়ে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলারগুলো থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, তাঁদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

ডিএনসিসি প্রশাসক ‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App