×

জাতীয়

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ফাইল ছবি

আগামী ৭ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে গ্রাম পুলিশ সমাবেশ। বেলা ১১টায় অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। ওই দিন বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার বিভাগের গত ৮ অক্টোবরের এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

আরও পড়ুন: মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি

গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার পদে দায়িত্ব পালনকারী এ বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেন। পাশাপাশি অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কাজে সহযোগিতা করেন।

তবে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কম বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাঁদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

এ ছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও বিভিন্ন সময়ে তুলে ধরেছেন গ্রাম পুলিশ সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

ভালো শুরুর পর হঠাৎ ধস, চা-বিরতিতে চাপে বাংলাদেশ

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

ডিএনসিসি প্রশাসক ‘দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা’

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App