×

রাজধানী

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

চোর সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ওয়ার্কশপের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। শনিবার (২১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তফা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।

মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় এলাকার একটি ওয়ার্কশপে নিয়ে যান। সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

স্বামীর বাড়িতে বসবাসে বাধা, দুই শিশুকে অনাহারে রাখার অভিযোগ

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রথম সন্তানের মা হলেন সামান্থা, কী রাখলেন ছেলের নাম

প্রথম সন্তানের মা হলেন সামান্থা, কী রাখলেন ছেলের নাম

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App