×

নাটক

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

ফাইল ছবি

ভালোবাসার মানুষকে হারানো, প্রতারণার শিকার হওয়া আর জীবনের অপ্রত্যাশিত বাঁকে নতুন করে সম্পর্কের সন্ধান—এমন নানা আবেগ ও টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি। প্রেম, বিশ্বাস ও আত্মত্যাগের গল্পে শেষ পর্যন্ত কী পরিণতি অপেক্ষা করছে চরিত্রগুলোর জন্য, তা নিয়েই এগিয়েছে নাটকের কাহিনি।

নাটকের গল্পে মিলন তার মা ও বড় ভাই কবিরকে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। প্রথম দেখাতেই মাশিয়াতকে পছন্দ হয় মিলনের। তবে একান্তে কথা বলার সময় মাশিয়াত জানায়, সে অন্য একজনকে ভালোবাসে। তাই পরিবারের কাছে মিলনের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। শেষ পর্যন্ত মাশিয়াতের কথা রাখতে নিজেই সরে আসে মিলন।

এরপর চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। তার একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে মাশিয়াত জানতে পারে, তার ভালোবাসার মানুষটি অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। প্রেমিকের প্রতারণায় ভেঙে পড়ে সে।

একসময় মাশিয়াত বুঝতে পারে, যাকে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই তার সম্মান রক্ষায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। এরপর দুজনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, এতে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা ও জীবনের অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি রয়েছে আবেগ ও ভালোবাসার বার্তা। দর্শকেরা শেষ পর্যন্ত একটি চমক পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান ও মারিয়া খানসহ অনেকে।

নাটকটি আজ শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

প্রেম-প্রতারণা ও সম্পর্কের জটিলতায় তিথির রহস্যময় উপস্থিতি

মাঝসাগরে বন্দিদশা থেকে পালিয়ে এলেন ২৮ জিম্মি

মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে অপহরণ মাঝসাগরে বন্দিদশা থেকে পালিয়ে এলেন ২৮ জিম্মি

‘মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে’

প্রধানমন্ত্রী ‘মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে’

নড়াইলে সাবেক এমপিরসহ ৬০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

বিএনপির দুই নেতাকে হত্যা নড়াইলে সাবেক এমপিরসহ ৬০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App