×

রাজধানী

খিলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১১:১৩ এএম

খিলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেত তিনশ ফিট এলাকায় প্রাইভেটকার ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। বুধবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১টায় মৃত ঘোষণা করেন।

তার বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে। থাকতো বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ৫ নম্বর রোডের ৬৪৪ নম্বর বাড়িতে। বাড়িটির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন তিনি।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) জাফরান আলী জানান, রাতে তিনশ ফিট বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনের রাস্তায় পায়ে হেটে রাস্তা পার হবার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। আর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App