×

সরকারি

৪৭তম বিসিএস

রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম

রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

ছবি : সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়া ঘটায় রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। মঙ্গলবার  (নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিয়ে আছেন। বর্তমানে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে পরীক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছিলেন। শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে পরীক্ষার্থীরা সেখানেই অবস্থান নেন।

আন্দোলনকারীদের দাবি, ধাওয়া–পাল্টা ধাওয়ায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়েছে এবং বর্তমানে তারা চারুকলার সামনের রাস্তায় অবস্থান করছেন।

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন এবং ঢাকা–আরিচা মহাসড়কেও অবরোধ করেন। পরীক্ষা পিছানো না হলে বর্জনের হুঁশিয়ারিও দিয়েছেন।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার সময় কম দেওয়া হয়েছে। তাই তারা পরীক্ষার তারিখ পিছিয়ে যৌক্তিক প্রস্তুতির সময় দাবি করছেন।

এদিকে পিএসসির ঘোষণামতে আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসনবিন্যাস প্রকাশসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App