×

চট্টগ্রাম

ধান ক্ষেতে মিলল ৯ রাসেল ভাইপার

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

ধান ক্ষেতে মিলল ৯ রাসেল ভাইপার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। পরে সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার ইব্রাহিমের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। 

কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিনদিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। মঙ্গলবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়। পরে শ্রমিকরা সবগুলো সাপ মেরে ওখানেই পুঁতে ফেলেন। 

শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের জমিতে একটি ধানের আঁটি তুলতে গিয়ে প্রথমে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে মারতে থাকেন। এ সময় আরো আটটি সাপ বের হয়ে আসে। তার সঙ্গে থাকা অন্য শ্রমিক ও আশেপাশে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে এসে সবগুলো সাপ মেরে ফেলেন। 

আরো পড়ুন: মধ্যনগর উপজেলায় ধান ক্রয়ে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা

প্রত্যক্ষদর্শী শ্রমিক ইসমাইল হোসেন জানান, পরপর নয়টি সাপ ধানের জমিতে দেখার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠি দিয়ে সব সাপ মেরে ফেলেন। পরে নয়টি সাপকে ঘটনাস্থলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মেরে ফেলার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোন প্রজাতির তা জানা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App