×

চট্টগ্রাম

ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম

ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর

ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর পাওয়ার মতো কিছু নেই। দেশের মানুষ তাদের দেখেছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখাচ্ছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাতপাখার প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের সমর্থনে উপ‌জেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

চরমোনাই পীর ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদু‌উদ্দিন খাঁন জা‌বে‌দের হাতে হাত পাখা প্রতীক তুলে দিয়ে বলেন, “জা‌বেদ আপনাদের সন্তানের মতো, তার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। সে আমার ভাই, আপনাদের কাছে আমার আমানত রেখে গেলাম।” এই অভিভাবকসুলভ ঘোষণা মুহূর্তেই বিশাল জনসমাগমে ব্যাপক আবেগ ও উদ্দীপনা সৃষ্টি করে।

জা‌বেদ তার বক্তব্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ‘জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ বাঞ্ছারামপুর‌কে একটি উন্নত ও আধুনিক উপজেলায় পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন—যা স্থানীয়দের মাঝে ব্যাপক আশার সঞ্চার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর ১৮ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

জামায়াত আমিরের সমাবেশ ৩ জেলায়

জামায়াত আমিরের সমাবেশ ৩ জেলায়

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি আজ

দ্বৈত নাগরিকত্ব-তথ্য গোপনের অভিযোগ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি আজ

অরিজিতের বাড়িতে আমির খান

অরিজিতের বাড়িতে আমির খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App