×

চট্টগ্রাম

মসজিদের জমি দখলমুক্ত করতে বলায় সভাপতির ওপর হামলা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

মসজিদের জমি দখলমুক্ত করতে বলায় সভাপতির ওপর হামলা

ছবি: নিজস্ব

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের জনতা জামে মসজিদের জমি জবরদখল ছাড়তে অনুরোধ করায়, মসজিদ পরিচালনা কমিটির সভাপতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ মুসল্লিরা মানববন্ধন করে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন। একই সঙ্গে তারা মসজিদের দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

রোববার সকালে জনতা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. অলি উল্যা, মুসল্লি, মো. সামছুল হক সাধু, মো. লুৎফর রহমান ফরহাদ, মো. হেদায়েত উল্যাহ ও আলী হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা মরহুম বক্তার মিয়ার ছেলে আব্দুল করিম ও আব্দুল কাদের জোরপূর্বক মসজিদের জমি দখল করে রেখেছেন। বিষয়টি সমাধানে একাধিকবার কাগজপত্র যাচাই ও পরিমাপের মাধ্যমে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা উপেক্ষা করে দখল অব্যাহত রাখেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. অলি উল্যা বলেন, সম্প্রতি জমির সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করা হলে গত শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের অনুরোধে সভাপতি মো. আলা উদ্দিন দখলদারদের জমি ছেড়ে দিতে বলেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল করিম ও আব্দুল কাদের তার ওপর হামলা চালান। পরে উপস্থিত মুসল্লিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের মসজিদ থেকে বের করে দেন।

মসজিদ কমিটির সভাপতি মো. আলা উদ্দিন বলেন, আমার ওপর হামলার ঘটনায় সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। সঠিক বিচার না পেলে মুসল্লিদের সঙ্গে নিয়ে দখলদারদের সামাজিকভাবে বয়কট করা হবে।

এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মসজিদের জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টাইব্রেকারেই এসেছে আসল চাপ, দর্শকদেরই উৎসর্গ এই ট্রফি’

সাফ ইউ ২০ জয়ের নায়ক মিঠু ‘টাইব্রেকারেই এসেছে আসল চাপ, দর্শকদেরই উৎসর্গ এই ট্রফি’

মীরসরাইয়ে বলি খেলা দেখতে হাজারো দর্শকের ভিড়

মীরসরাইয়ে বলি খেলা দেখতে হাজারো দর্শকের ভিড়

৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান, লক্ষ্যমাত্রা দেড় লাখ শিশু

৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান, লক্ষ্যমাত্রা দেড় লাখ শিশু

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App