×

রাজনীতি

মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম

ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো।

ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এ ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ, ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

এবার কি তাহলে আরশাদ আদনানের সিনেমায় কিয়ারা?

এবার কি তাহলে আরশাদ আদনানের সিনেমায় কিয়ারা?

মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম

মোসাদ্দিকের বাড়িতে অগ্নিসংযোগ, প্রতিক্রিয়া জানালেন সাদিক কায়েম

ক্যানসার চিকিৎসায় কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না: ডা. জুবাইদা

ক্যানসার চিকিৎসায় কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না: ডা. জুবাইদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App