×

চট্টগ্রাম

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ‘রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন’। আজ শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা সাংবাদিক ও দৈনিক পূর্বদেশের প্রতিনিধি কামাল উদ্দিন। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণের সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ এবং এটিএন বাংলার প্রতিনিধি পুরক চক্রবর্তীসহ সিনিয়র সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার আদায় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নতুন এই সংগঠন। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করলেও অনেক সময় নিজেরাই হুমকি, নির্যাতন ও নানা বঞ্চনার শিকার হন। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বড় সাজ্জাদের’ দুই অনুসারী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

‘বড় সাজ্জাদের’ দুই অনুসারী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

স্পিকারের চোখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না’

পানিসম্পদমন্ত্রী ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না’

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App