×

চট্টগ্রাম

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে ১৯ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) আটক করেছে ৬৪ বিজিবি। সোমবার (৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে উখিয়ার রহমতের বিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিপি-২০ এর কাছাকাছি শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা স্থানীয় একটি মাছের ঘেরে অবস্থান করছিলেন বলে জানা যায়।

তিনি আরও জানান, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া চলাচল নিষিদ্ধ। তবে কিছু রোহিঙ্গা বিভিন্ন সময় স্থানীয় কাজে যুক্ত হয়ে অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

আটক ১৯ জন রোহিঙ্গাকে পরবর্তীতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App