×

চট্টগ্রাম

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ মিন্টু মিয়ার

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ মিন্টু মিয়ার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ব্রাজিল সমর্থক সৌদি আরবের জার্সি গায়ে জড়িয়েছেন। এর আগে তিনি দুধ ‍দিয়ে গোসল করে। সেভেন আপের বোতলে দুধ ঢুকিয়ে সেটা দিয়ে তিনি গোসল করেন।

একইসঙ্গে তিনি সৌদি আরবকে সমর্থণ করার কারণ জানিয়েছেন। নতুন এ দলের জন্য তিনি ৫০০ ফুট দৈর্ঘের পতাকা বানাবেন বলে ঘোষণা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার খড়মপুরে অবস্থিত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাছ (রহ.) প্রকাশ কেল্লা শহীদ মাজার প্রাঙ্গণে মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন সৌদি আরব দলের কয়েক ভক্ত। পরে তারা সংক্ষিপ্ত মিছিল করেন ও সৌদি আরবের পক্ষে শ্লোগান দেন।

মিন্টু মিয়া জানান, তিনি  দীর্ঘদিন  ব্রাজিলের সমর্থন ছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় বিবেকের তাড়নায় সমর্থন থেকে সরে দাঁড়ান। একইসঙ্গে  মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানিয়েছেন।

মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, “সারাদেশেই ফুটবল উন্মাদনা। মিন্টু মিয়ার এ উদ্যোগ আমাদেরকে নাড়া দিয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App