×

চট্টগ্রাম

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মুদি দোকানি অপহৃত

Icon

কক্সবাজার (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মুদি দোকানি অপহৃত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে এনামুল হক (২২) নামের এক মুদি দোকানি অপহরণের শিকার হয়েছেন। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লেঙ্গুর বিল গ্রামের জহির আহমদের ছেলে।

সোমবার বেলা ২টার সময় টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে অপহৃতের ভাবি আকলিমা আক্তার টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এতে উল্লেখ করা হয়, ভিকটিম এনামুল হক দক্ষিণ লেঙ্গুর বিল (আদর্শ গ্রাম) এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করে আসছেন। সোমবার দুপুর আনুমানিক ২টার সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী তাদের একটি মোটরসাইকেল নিয়ে ভিকটিমের মুদির দোকানে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়।

পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ০১৮৮৩৫৬৭৩৫৮ নম্বরে ফোন দিলে উক্ত মোবাইল ফোন দোকানে পাওয়া যায়। এরপর থেকে ভিকটিমের কোনো ধরনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার এসআই মো. বেলাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App