×

চট্টগ্রাম

আখাউড়ায় শিশু অপহরণের সময় নারী আটক

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:১২ পিএম

আখাউড়ায় শিশু অপহরণের সময় নারী আটক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাদিয়া (৫) নামে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার থেকে নারীকে শিশুসহ আটক করা হয়। পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

আখাউড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবিনা (২৫) নামে এক নারী উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কুড়িপাইকা এলাকায় এক শিশুসহ ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। কুড়িপাইকা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক মো. আসাদুল্লাহ খন্দকার জানান, ওই নারী একটি মেয়ে শিশু নিয়ে তার গ্রামে ঘোরাফেরা করছিল।

এ সময় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটি বিক্রি করবে বলে জানান। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই শিশুটিকে নিয়ে ওই নারী গ্রাম থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাজির বাজার থেকে শিশুসহ নারীকে আটক করে জনতা। এ সময় নারীকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই নারী ও শিশুটিকে থানায় নিয়ে যায়।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের খোঁজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App