×

চট্টগ্রাম

মুরাদনগর

ড্রেজারের দাপটে কমছে তিন ফসলি জমি, কাটছে দরদরিয়া খাল

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

ড্রেজারের দাপটে কমছে তিন ফসলি জমি, কাটছে দরদরিয়া খাল

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রমজানেরকান্দা বিলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি ও দরদরিয়া খাল কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযান পরিচালিত হলেও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকেরা।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজিংয়ের কারণে আশপাশের আবাদি জমির মাটি ধসে পড়ছে এবং কৃষকেরা ধীরে ধীরে তাদের উৎপাদনক্ষম জমি হারাচ্ছেন। এতে কৃষি উৎপাদন ও স্থানীয় পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রমজানেরকান্দা বিলে দীর্ঘ পাইপলাইন বসিয়ে বিভিন্ন স্থান থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত মাটি অন্য এলাকায় জমি ও পুকুর ভরাটে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে দরদরিয়া খালের অংশ থেকেও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, অতিরিক্ত মাটি কাটার ফলে কয়েকটি স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। এতে পার্শ্ববর্তী জমিতে ধসের ঝুঁকি তৈরি হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের রমজানেরকান্দা গ্রামের কৃষক আব্দুল্লাহ, আব্দুল গফুর ও ধনু মিয়াসহ কয়েকজন জানান, প্রশাসনের অভিযান শুরু হওয়ার আগেই সংশ্লিষ্টরা কোনোভাবে তথ্য পেয়ে কার্যক্রম বন্ধ করে সরে যান। পরে অভিযান শেষ হলে আবারও মাটি কাটা শুরু হয়। তাঁদের দাবি, এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়ে জীবিকা হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, একই এলাকায় একাধিক ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। একটি বন্ধ হলেও অন্যটি দিয়ে পুনরায় কার্যক্রম চালানো হচ্ছে। অভিযোগের বিষয়ে ড্রেজার ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, একজনের অনুরোধে তিনি জায়গা ভরাটের কাজ করছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App