×

চট্টগ্রাম

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় টহল দিয়েছে মেঘনা থানা পুলিশ।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ টহল কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ জানায়, উপজেলার মুগারচর, মানিকারচর, চন্দনপুর, তুলাতুলী, বড়কান্দা, ভাওরখোলা হয়ে লুটেরচর পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশের এ টহল পরিচালনা করা হয়। সম্প্রতি উপজেলায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি ও মাদক কারবারসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও অপরাধ প্রতিরোধে নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে এটি করা হয়েছে। পুলিশের উপস্থিতি বাড়িয়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এ টহলের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে।”

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান

উপকূলের দিকে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, আঘাতের সম্ভাব্য স্থান

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App