×

চট্টগ্রাম

বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে ঘিরে পর্যটকদের বাড়তি ভিড় এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবানে ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, সব পর্যটককে সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফিরে আসতে হবে।

সোমবার (২৫ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদনহীন কোনো পর্যটনকেন্দ্র কিংবা নির্ধারিত পথের বাইরে ভ্রমণ করা যাবে না। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বান্দরবানে ভ্রমণ করতে পারবেন না।

আরো পড়ুন : বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন খাতসংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের ভাষ্য, ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশেষ করে রুমা ও থানচির দুর্গম এলাকায় অনেক পর্যটক অনুমোদনহীন পথে ভ্রমণ করেন। এ কারণে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App