×

বরিশাল

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করে শশীভূষণ থানাপুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো.মাকসুদ ও আবু তাহের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্কুল সড়ক এলাকার খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করেন। এসময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত আসামির ঘর তল্লাশি করে রামদা,বগি দা,চাইনিজ কুড়াল,ওয়াটকি,তালা ভাঙার কাটারসহ কাচি এবং তলোয়ার,ম্যাগনিফাইং গ্লাস,সূচালো রড,পাথর স্ক্রু-ড্রাইভার,ছুরিসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App