×

চট্টগ্রাম

বৃষ্টির কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি ৩ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

বৃষ্টির কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি ৩ ফ্লাইট

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও ঢাকায় সরিয়ে নিয়ে অবতরণ করানো হয়।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।

টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App