×

চট্টগ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

ছবি: সংগৃহীত

অব্যাহত ভারী বর্ষণ ও জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আবারো বাড়িয়েছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় আগামী ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পর্যটন সেলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App