×

চট্টগ্রাম

১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গেল হাতি, তারপর...

Icon

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গেল হাতি, তারপর...

ছবি: ভোরের কাগজ

টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। আহত হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে হাতিটির পেট ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।

তিনি আরও জানান, বন বিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা আহত হাতিটির সার্বক্ষণিক দেখভাল করছেন। আহত মাদি হাতিটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় যুবক জানান, হাতিটি কমপক্ষে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে। পায়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় চলাচল করার শক্তি হারিয়ে ফেলেছে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আহত বন্যহাতিটিকে উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে বন বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতি ডিমে ৪ টাকা লোকসান প্রান্তিক খামারিদের, মাসে ৫০০ কোটি

প্রতি ডিমে ৪ টাকা লোকসান প্রান্তিক খামারিদের, মাসে ৫০০ কোটি

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

ক্ষুধা-তৃষ্ণা নিয়ে সাগরে ভেসে ছিলেন তিন দিন

ক্ষুধা-তৃষ্ণা নিয়ে সাগরে ভেসে ছিলেন তিন দিন

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App