×

চট্টগ্রাম

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

ছবি : ভোরের কাগজ

পরিস্থিতির উন্নতি হওয়ায় রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে দেশের অন্যতম নৈসর্গিক এই পর্যটনকেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে বর্ষাকালীন পরিস্থিতি বিবেচনায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার থেকে জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালি।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, টানা ভারী বর্ষণ, পাহাড় ধস, পাহাড়ি ঢল এবং আবহাওয়ার বিরূপ পূর্বাভাসের কারণে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ওই সময়ের জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

প্রশাসন জানায়, সর্বশেষ ৯ জুলাই সাজেক ভ্যালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তথ্য জানানো হয়েছিল।

সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন এবং দপ্তর সম্পাদক এস. এম. জিয়াউল হক বলেন, সাজেক পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, সাজেকের স্থানীয় অর্থনীতি মূলত পর্যটননির্ভর। সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কারণে দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ীরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

চকরিয়া-মাতামুহুরীতে বন্যার তাণ্ডব, ভেসে গেল ১,৭৮০ পুকুর-ঘের

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

বিশ্বকাপ উন্মাদনায় পরিবর্তন হলো রেলস্টেশনের নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App