×

চট্টগ্রাম

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

ছবি: সংগৃহীত

মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকে পড়ে চার শ্রীলঙ্কান নাগরিক। এ সময় দু’জন অন্য ট্রলারে করে নিরাপদ আশ্রয়ে ফিরে গেলেও, নিজেদের একমাত্র সম্বল ট্রলারটি রক্ষার্থে মাঝসমুদ্রে থেকে যান ওই বাবা ও ছেলে।

দীর্ঘ ৩৬ দিন সমুদ্রে ভাসার পর গত বুধবার (২৯ জুলাই) বাংলাদেশের জলসীমায় শ্রীলঙ্কার সেই বিকল ট্রলারটির সন্ধান পান বাংলাদেশি জেলেরা। তবে এই ট্রলারটি মূলত কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের জিয়াউর রহমানের, এবং ওই সময় ট্রলারটিতে তিনিসহ মোট আটজন বাংলাদেশি জেলে ছিলেন।

জিয়াউর রহমান বলেন, ‘গত বুধবার রাতে তিনি ওই ট্রলারটিকে দূর থেকে ভাসতে দেখছিলেন। একটু একটু করে যখন কাছে যান তখন তিনি দেখতে পান ট্রলারটিতে দুইজন ভিনদেশি নাগরিক।’

তিনি আরো বলেন, "কাছে গিয়ে দেখলাম দুইজন মানুষ বসা থেকে উঠতে পর্যন্ত পারতেছে না। তাদের কোন কথাই বুঝতেছিলাম না। তারা হাতের ইশারায় সাহায্য চাচ্ছিল। আর শুধু বলছিলো- শ্রীলঙ্কান, শ্রীলঙ্কান"।

মি. রহমান বলেন, ‘পরে তাদেরকে সেখান থেকে তাদের মাছ ধরার ট্রলারের করে উপকূলে নিয়ে আসেন তিনি।’

উদ্ধার হওয়া লঙ্কান বাবা-ছেলের পরিচয় হলো—এস এইচ চামিন্দা ও তার পুত্র সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং। তাদের গ্রামের বাড়ি শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা অঞ্চলের রুরাল হসপিটাল রোড এলাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App