×

চট্টগ্রাম

চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচনায় আসা শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির পক্ষ থেকে বুধবার সকালে ডেভিড ইমনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: রাজধানীতে গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

এদিকে, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তাঁর অন্যতম সহযোগী রায়হানসহ দুর্ধর্ষ এক সন্ত্রাসী চক্রকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, একই সময়ে নোয়াখালীতে আরেক অভিযানে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসী রায়হান। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। ইমনকে গ্রেপ্তারের পর পুরো অভিযানের বিবরণ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এর আগে রবিবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে চার রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে চালানো অভিযানে তাঁর কোমর থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর আরিফের কাছ থেকে পাওয়া যায় আরও দুই রাউন্ড গুলি। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের হয়ে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করে।

শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের একাধিক সিন্ডিকেট ও সন্ত্রাসী চক্রের পেছনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App