×

চট্টগ্রাম

তীব্র লোডশেডিং

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে শনিবার সকালে পৌর শহরের সড়ক বাজারে মানববন্ধন করা হয়।

মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি হয়। ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটে। বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, চাহিদার চেয়ে বরাদ্দ কম থাকায় লোডশেডিং দেওয়া হয়েছে। জনগণকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আমরা কাজ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App