×

চট্টগ্রাম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

Icon

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন দুই শতাধিক মানুষ। উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকায় পৌর মুক্তমঞ্চে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

ক্যাম্পে কেউ দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে, আবার কেউ সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নিতে আসেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, উপজেলা যুবদল নেতা শাহিন খান, আব্দুল হান্নান ও মো. ইয়াছিন সরকার।

এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ক্যাম্পে উপস্থিত ছিলেন।

পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে আখাউড়া রেলস্টেশন ও পৌর মুক্তমঞ্চ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ২০০ মানুষ

উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

আওয়ামী আমল উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App