×

চট্টগ্রাম

পুলিশের গাড়ি নিয়ে গেল চোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

পুলিশের গাড়ি নিয়ে গেল চোর

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় পুলিশ লাইনের সামনে থেকে থানার একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। খাবার খেতে গিয়ে গাড়িটি সড়কের পাশে রেখে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে তাঁরা দেখেন, পিকআপ ভ্যানটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।

দিনদুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া গাড়ির সন্ধানে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ আগামীর সময়কে বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তাঁদের মধ্যে সম্ভবত তিনজন ছিলেন। তাঁরা পুলিশ লাইনের সামনে গাড়িটি পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান।

তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে গেছেন। চোরকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আগামীর সময়কে বলেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

নতুন জেমস বন্ড তো পাওয়া গেল, বন্ড গার্ল হচ্ছেন কে?

নতুন জেমস বন্ড তো পাওয়া গেল, বন্ড গার্ল হচ্ছেন কে?

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App