×

পোশাকশিল্প

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:২২ পিএম

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পোশাক-শ্রমিকরা। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছিলেন পোশাকশ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা পর তারা সড়ক ছাড়েন। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন। পরে সড়কে যান চলাচল শুরু হয়। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, পোশাকশ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিম্বেরের এরিয়া বিলের টাকা পরিশোধিত করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

তারা আরও জানান, ওপরের দাবিগুলো আগামী ১০ জুলাইয়ের মধ্যে পূরণ করতে হবে। সরকারের শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস তথা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

এছাড়াও শ্রম আইন অনুসারে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনো হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মাহদী আমিন প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

মক্কায় ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা পাকিস্তানের

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসায়ও নজরদারিতে

ববি হাজ্জাজ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসায়ও নজরদারিতে

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী?

নাগরিকের ভুলে জরিমানা, কর্মকর্তার ভুলে কী? ভুল করলেন কর্মকর্তা, বিল পেলেন নাগরিক—এ কেমন প্রশাসনিক ন্যায়বিচার?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App