×

সারাদেশ

সুনামগঞ্জে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ২৫, আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৯:৫১ পিএম

সুনামগঞ্জে দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ২৫, আহত ৫০

সিলেটের জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন আহত। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বন্দুকযুদ্ধে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ তিন জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গণি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App