×

এনসিপি

হাসনাত আবদুল্লাহ

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার

ছবি : সংগৃহীত

উৎপাদনমুখী রাষ্ট্র গড়ার পরিবর্তে বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষকে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে। ফলে ৫ বছর তাদের সেই সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরাই ৫ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে বাধ্য হবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দেন। কিন্তু শেখ হাসিনা আর কখনও বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার পরিবারের কারো দাফনও এ দেশে হবে না।

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশে নারীদের রাজনীতিতে আসার পথে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। চরিত্র হননের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার চেষ্টা চলে। এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনীতিতে সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে গণভোট বাস্তবায়ন করতে হবে। তা না হলে জুলাইয়ের তরুণদের আবারও গুলির মুখে পড়তে হতে পারে।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মুনির আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App