×

জাতীয়

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

পদত্যাগের পর মুখ খুললেন মো. সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

পদত্যাগের কারণ এবং সাম্প্রতিক নানা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অসুস্থতার কারণেই পদত্যাগ করেছি এবং আমাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর অপপ্রচার ও ভিত্তিহীন।

শুক্রবার (২৪ জুলাই) মুঠোফোন সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এসব কথা বলেন।

নিজের মেয়াদের সংকটকালীন ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্টের পরের ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি। আমি তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করি, এমন একটা সংকট থেকে সংবিধানকে ধরে রেখেছি এবং সেভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়েছি। সাংবিধানিকভাবে সরকার গঠনের ক্ষমতা কেবল রাষ্ট্রপতিরই থাকে। এরপর নির্বাচন হলো, এখন নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। বলতে গেলে এটি তো আমারই কৃতিত্ব।

তিনি বলেন, আমি চিঠিতে অসুস্থতার কারণ দেখিয়েছি, সেটাই আসল সত্য। মিডিয়াতে নানা কথা হচ্ছে, এগুলো অপতথ্য, ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইল তা লিখে দিল, আর সেটা নিয়ে সবাই টানাটানি শুরু করে দিল।

পদত্যাগের পেছনে কোনো চাপ বা কোনো ফোন এসেছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি নাকচ করে দিয়ে বলেন, না, না, এগুলো বাজে কথা। সব মিথ্যা।

বঙ্গভবনে অবস্থান ও পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আইন অনুযায়ী আট মাস পর্যন্ত থাকার সুযোগ থাকলেও তিনি দ্রুতই নিজের বাসায় চলে যাবেন। তিনি বলেন, আইনে আট মাস থাকার কথা থাকলেও যত দ্রুত সম্ভব আমি নিজের বাসায় চলে যাব। আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App