×

সারাদেশ

উপাচার্যের পদত্যাগ চান শাবি শিক্ষকরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ পিএম

উপাচার্যের পদত্যাগ চান শাবি শিক্ষকরাও

বৈঠকের পর শাবি শিক্ষকরা। ছবি: সংগৃহীত

উপাচার্যের পদত্যাগ চান শাবি শিক্ষকরাও
উপাচার্যের পদত্যাগ চান শাবি শিক্ষকরাও
উপাচার্যের পদত্যাগ চান শাবি শিক্ষকরাও

আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা। ফাইল ছবি

উপাচার্যের পদত্যাগ বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার (২৩ জানুয়ারি) রাতে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

[caption id="attachment_330899" align="aligncenter" width="700"] বৈঠকের পর শাবি শিক্ষকরা। ছবি: সংগৃহীত[/caption]

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। তাই এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে, শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে, অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে বলা হয়েছে । এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের প্রতি কোনোরকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অচলাবস্থার পরিপেক্ষিতে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পর এ বিবৃতি দেয়া হয়।  রোববার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে রাত সোয়া ৮টায় শিক্ষকদের পক্ষে ৪ দফা দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App