×

সারাদেশ

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ৫০ পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:০৭ পিএম

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি ৫০ পরিবার

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৩২ হাজার ৯০৪ জন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়। ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ঘর ও জমি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশে ৩২ হাজার ৯০৪ জন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

পরে আটোয়ারী উপজেলা পরিষদের হলরুমে উৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে এ কার্যক্রমের দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুসফিকুল আলম হালিম।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলার অবিরিক্ত জেলা প্রশাসক এডিএম জয়শ্রী রানী, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় সব দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ উপজেলার ৫০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।

সবগুলো ঘরের পেছনে সরকার দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয় করেছে। এছাড়া দুই শতক জমি, বৈদ্যুতিক লাইন, টিউবওয়েলসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের হামলা

ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঝড়ে উপড়ে পড়েছে গাছ, ১৩ কিলোমিটার যানজটে চরম দুর্ভোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App