×

সারাদেশ

সাজেকে অতিরিক্ত মালবোঝাই জিপ উল্টে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:৫৭ এএম

সাজেকে অতিরিক্ত মালবোঝাই জিপ উল্টে নিহত ২

বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় অতিরিক্ত মালবোঝাই জিপ উল্টে দুজন নিহত হন। ছবি: সংগৃহীত

রাঙামাটি-বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) ও সাজেকের মাচালংয়ের বাসিন্দা শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।

স্থানীয়দের ভাষ্য, সকালে মাচালং বাজার থেকে একটি জিপে কলাবোঝাই করে বাঘইহাটে যাচ্ছিলেন ইলিয়াছ ও অনন্ত। পথে নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গাড়িটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ছিল, তাই সরু ও আঁকাবাঁকা সড়কে বাঁক ঘুরতে গিয়ে (ইউটার্ন) ভারসাম্য রক্ষা করতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App