×

সারাদেশ

চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন যাতায়াত ফ্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০২:৩৪ পিএম

চলন্ত লঞ্চে সন্তান প্রসব, আজীবন যাতায়াত ফ্রি

বৃহস্পতিবার রাতে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে জন্ম নেয়া ছেলে সন্তান। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এ ঘটনায় শিশুটি এবং তার মা-বাবাকে ওই লঞ্চে আজীবন বিনা খরচে যাতায়াতের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে র্কতৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে লঞ্চটির ডেকে এক ধাত্রীর সহায়তায় সন্তানটির জন্ম হয়।

লঞ্চে সন্তান জন্ম দেওয়া নারীর নাম ঝুমুর বেগম। তার স্বামী হারিসুর রহমান নারায়ণগঞ্জে মুরগীর দোকানের কর্মচারী। ঝুমুরের বাড়ি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামে। সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরও ১৮ দিন পর। সেই প্রস্তুতি নিয়েই স্বজনদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এটা তার দ্বিতীয় সন্তান।

বিষয়টি নিশ্চিত করে প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান বলেন, ওই নারীর বাড়ি বরিশালের গুড়িয়ার পাড়ে। সঙ্গে তার কয়েকজন স্বজন ছিলেন। তবে স্বামী ছিলেন না। আমরা জেনেছি তার সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরও ২২ দিন পরে। এই প্রস্তুতি নিয়েই মূলত তিনি স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু লঞ্চে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও বলেন, ঢাকা সদরঘাট ত্যাগ করার পরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর প্রসব ব্যথা ওঠে। আমরা তাকে কেবিনে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সিঁড়ি বেয়ে উপরে তোলা সম্ভব নয় বলে পরিবারের স্বজনরা তাকে ডেকে রাখার সিদ্ধান্ত নেন।

শুক্রবার ভোর ৫টায় এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চ বরিশাল নদী বন্দরে পৌঁছালে ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও তার মা ঝুমুর বেগমকে নগদ অর্থ উপহার দিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

লঞ্চের আরেক সুপারভাইজার জিল্লুর রহমান বলেন, প্রিন্স আওলাদ লঞ্চে কোনো নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ঘটনা এটাই প্রথম। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারাও খুব খুশি হয়েছেন। প্রাথমিকভাবে ওই শিশুর পরিবারকে লঞ্চের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে শিশু ও তার মা-বাবার জন্য এই লঞ্চে যাতায়াত ফ্রি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App