×

সারাদেশ

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন ওসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ এএম

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, দায়িত্ব নিলেন ওসি

বৃদ্ধের দায়িত্ব নিলেন ওসি আমিনুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

শ্রীনগরে রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন ওসি আমিনুল ইসলাম। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোলাপাড়া মাদ্রাসার পাশ থেকে ফেলে যাওয়া বৃদ্ধ আব্দুল কাদের’কে (৬৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে কোলাপাড়া মাদ্রাসার পাশে প্যারালাইসড রোগী আব্দুল কাদেরকে একটি রাস্তার ওপর বালিশ দিয়ে স্বজনরা শুইয়ে রেখে যায়।

এসময় আব্দুল কাদেরের পাশে একটি বস্তায় তার পড়নের কাপড় রেখে যায় স্বজনরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। তিনি আব্দুল কাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

এসময় পুরো শরীর প্যারালাইসড হয়ে যাওয়া আব্দুল কাদের জানান, তার ভাই পলাশ তাকে এখানে ফেলে গেছে। তার ১ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। ছেলে-মেয়েরা তার কোন খোঁজ নেন না। প্যারালাইসড হয়ে যাওয়ার পর থেকেই পরিবারের লোকজন বিরক্ত। কোলাপাড়া গ্রামে তার মেয়ে কোহিনুরের জামাতা রয়েছে। তিনি একটি মাদ্রাসায় চাকরি করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, একটি অপরিচিত নম্বর থেকে অসুস্থ আব্দুল কাদেরের খবর জানতে পারি। খবর পেয়ে সেখানে ছুটে যাই এবং তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, আব্দুল কাদেরের পরিবারের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা কেউ চিকিৎসার দায়িত্ব নিতে চাচ্ছে না। তাই তার চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App