×

সারাদেশ

তালতলী থেকে সেই প্রেমিক-প্রেমিকা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৬ পিএম

তালতলী থেকে সেই প্রেমিক-প্রেমিকা আটক

পটুয়াখলীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুন করতে যাওয়া এক পর্যটককে মারধর করে প্রেমিকের সাথে পালানোর ৭ দিন পরে সেই আলোচিত প্রেমিকসহ নববধূকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নয়নি (ছদ্মনাম) পরকীয়া প্রেমিকসহ লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে মারধর করে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমানের (২৪) সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার (ছেলের দুলা ভাইয়ের) বাড়িতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই নববধূ বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি (ছদ্মনাম)।

বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামীকে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকীয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। পরে সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App