×

সারাদেশ

ফরিদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৪:০২ পিএম

ফরিদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম

আবুল কালাম আজাদ। ফাইল ছবি

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন আবুল কালাম আজাদ।

বিজ্ঞপ্তিতে সাবেক এই জেলা পরিষদ সদস্য উল্লেখ করেন, তিনি শারীরিকভাবে চরম অসুস্থ। চলাফেরা করতে পারছেন না। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুরুহ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ প্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর স্বিদ্ধান্ত নিয়েছেন।

দুই নং ওয়ার্ডে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর দু'জন হলেন, আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App